শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা!

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

55

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

পীরগঞ্জে স্থানীয় সাংবাদিকের সাথে পীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের মাঠপর্যায়ের কাজের সফলতা ও লার্নিং শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৩ মে সকাল ১১টায় ক্লাবটির হলরুমে ওই কর্মশালায় স্থানীয় সাংবাদিক,ভিডিসি ও সুফলভোগীরা অংশগ্রহণ করেন । এতে বাংলাদেশ প্রেসক্লাবের পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি পীরগঞ্জ এর ম্যানেজার ডায়মন্ড ঘাগড়া, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ইয়ং প্রফেশনাল (স্বাস্থ্য ) রওশন আনজুম নুরিন, ফ্যাসিলেটর আতিকুর রহমান,সাংবাদিক সুলতান আহমেদ সোনা, সিনিয়র সহ-সভাপতি সরকার বেলায়েত , সহকারী অধ্যাপক গোলাম কবির বিলু,সাংবাদিক তারিকুল ইসলাম তারিক,সাংবাদিক আশিকুর রহমান জয় উপকারভোগী শ্রাবনী খাতুন, সুলতানা বেগম, জিনহা তাসমীম, দিলরুবা বেগম, কিশোরগাড়ী গ্রাম উন্নয়ন কমিটির আব্দুর রাজ্জাক রাজু, বড়আলমপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে বাল্য বিয়ের পিঁড়ি থেকে উঠে আসা শ্রাবণী খাতুন তার জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প বলেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পীরগঞ্জের ৪টি ইউনিয়নের দরিদ্র, অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নকল্পে কাজ করে আসছে। তারা ১৫ বছরে পীরগঞ্জে মাতৃ ও শিশুর মৃত্যুহার কমানো, বাল্য বিয়ে ও শিশু শ্রম রোধ, গ্রামীন অর্থনীতির মানোন্নয়নে গাভী পালন, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবহার সহ ইতিবাচক সামাজিক কাজ করেছে। সেইসব প্রকল্পের সুবিধাভোগীরাও অনুষ্ঠানে কথা বলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে পীরগঞ্জ থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের কাজ গুটিয়ে চলে যাবেন বলে সুত্র জানিয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ