শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

অভয়নগরে জামায়াতে ইসলামীর শুকরানা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

যশোর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে আবাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল মঙ্গলবার (১৩মে) বিকালে এক শুকরানা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি “গণ-হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ” ঘোষণাকে স্বাগত জানিয়ে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা এবং পৌর শাখার আমির আলতাফ হোসেন।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকঞ্জি এবং যুব বিভাগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন। বক্তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এবং দেশের রাজনীতিতে ইসলামপন্থীদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ