শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

খুলনার দাকোপে খাল ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

106

খুলনা প্রতিনিধিঃ-

খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ১২ মে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চালনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান, সোমবার বেলা ২টার দিকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়ার বিল ইজারা ডাকা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিকেলে আবার ওই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকোপ থানা-পুলিশের এএসআই আজাহার উদ্দিনসহ পাঁচজন আহত হন।নজানা গেছে, সংঘর্ষ চলাকালে ইটের আঘাত লেগে এএসআই আজাহার উদ্দিনের মাথার হাড় ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর চালনা পৌরসভার ডাকবাংলো মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার দোকানপাট বন্ধ করে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ