শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

কেসিসি এলাকায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

58

খুলনা প্রতিনিধিঃ-

নগরীর জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে এক সভা ১৩ মে (মঙ্গলবার) বিকালে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সভাপতি বলেন, গত বছরের ন্যায় এবারও জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে পশুহাট পরিচালনায় ব্যত্যয় হবে না। সুষ্ঠুভাবে পশুহাট পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, পশুর হাটে কেউ যেন কোন রকম অনিয়ম বা চাঁদাবাজির মত কোন কার্যকলাপ ঘটাতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। হাটে পশু ক্রয়-বিক্রয়ের সময় জাল টাকার ব্যবহার যেন না হয় সেজন্য হাটের স্থাপিত ব্যাংকের বুথে মেশিনের মাধ্যমে জাল টাকা শনাক্ত করার সুবিধা থাকবে। দূর থেকে এই হাটে আনা পশু কেউ যেন জবরদস্তি করে গাড়ি থেকে নামিয়ে নিতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকবে। বিক্রেতারা যেন হাটের ভিতর বিশ্রাম করতে পারে সেজন্য ছোট ছোট শেড এর ব্যবস্থার পাশাপাশি টয়লেট ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। হাটে পর্যাপ্ত পানির সরবরাহের জন্য ওয়াসা ব্যবস্থা নেবে। অতিরিক্ত গরমে মানুষ ও পশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা রাখা হবে বলে তিনি জানান। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসি’র ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার কর্মকর্ত-সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন


এই ক্যাটাগরির আরো সংবাদ