শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সোনারগাঁয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা মাসুম চেয়ারম্যান আটক 

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দরে ইমিগ্রেশনে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ওমরাহ পালনের উদ্দেশ্যে করে দেশত্যাগের সময় সৌদি আরবগামী একটি ফ্লাইটে ওঠার সময় তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম। পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও হত্যার অভিযোগে মাসুদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার এর আস্থাবাজন ব্যক্তি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে পরিচিত লাভ করেন ব্যাপক।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে । বর্তমানে থানা হেফাজতে আছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ