শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

কু‌ড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ চিহ্নিত আসামি নয়ন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:

কু‌ড়িগ্রামের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) নামে ২০টি মামলার চি‌হিৃত এক মাদক কারবা‌রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ‌নিবার (১০ মে) দিবাগত রাত ২টার দি‌কে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও এক দশ‌মিক পাঁচ (১.৫) গ্রাম হেরোইন এবং মাদক বি‌ক্রির ৩ হাজার ৩০০টাকা জব্দ করা হয়।

মাদক কারবা‌রি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তার বিরু‌দ্ধে মাদ‌কের ২০‌টি মামলা র‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ। পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে মাদকবিরোধী অভিযান প‌রিচালনা করার সময়ে উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামে নিজ বা‌ড়িতে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবা‌রি নয়ন‌কে গ্রেপ্তার ক‌রা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান বলেন, চিহ্নিত মাদক কারবা‌রি নয়নের বিরুদ্ধে ইতোপূর্বে ১৯‌টি মামলা রয়েছে। এটিসহ ২০‌টি মামলা হলো। নয়ন এলাকার চি‌হিৃত মাদককারবা‌রি। রোববার তাকে জেলাহাজতে পাঠানো হয়েছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ