শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

স্টাফ রিপোর্টার / ১৪৮ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

64

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ফিতা কেটে ও পায়না উড্ডয়ন মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম, চেম্বার সহপতি আব্দুল ওয়াহেসহ আমন্ত্রিত নেতৃবৃন্দ।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে এই মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

উদ্বোধন কালে চেম্বার সভাপতি আব্দুল ওহেদ জানান, দেশের প্রতিটি জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রসার ও বিপণনের জন্য সরকার মেলার আয়োজনের নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর আবারও শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবারের মেলায় শতাধিক স্টল, ১৬টি প্যাভেলিয়ন, এবং শিশু-কিশোরদের জন্য প্রায় ২০টি বিনোদনমূলক রাইড উপস্থাপন করা হয়েছে। তবে কিছু স্টলের কাজ এখনো বাকি রয়েছে তিন চার দিনের মধ্যেই বাকি স্টলে কাজগুলো সম্পন্ন হবে। আয়োজকরা আশা করছেন, মেলা জেলাবাসীর জন্য বিনোদন ও দেশীয় পণ্য কেনাবেচার একটি আকর্ষণীয় সুযোগ হয়ে উঠবে।

চেম্বার নেতৃবৃন্দ জানান, মেলায় কোনো ধরনের জুয়া, অশালীন কার্যক্রম কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কিছু থাকবে না। সম্পূর্ণ পরিবার-বান্ধব ও নিরাপদ পরিবেশে মেলা পরিচালিত হবে বলে আশ্বাস দেন তারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ