শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

স্তন ক্যান্সার সচেতনায়-মৃত্যু কমায়:

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

রংপুর প্রতিনিধি:

বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩০০০ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় ৭,০০০ জন মারা যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় এই ক্যান্সার ধরা পড়লে এবং যথাযথ চিকিৎসা নিলে তা নির্মূলের সম্ভবনা প্রায় শতভাগ। একান্ত সাক্ষাৎকারে বলছিলেন ডা: মনি রানী, ক্যান্সার বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর,কাদের স্তন ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি? ১। মহিলারা, বিশেষ করে যাদের ৩০ বছর বয়সের পরে প্রথম সন্তান হয়েছিল, ২। বয়স বাড়ার সাথে সাথে। ৩। অতিরিক্ত ওজন,৪। অতীতে স্তনের কোন সমস্যা যেমন ফাইব্রোএডিনোমা, সিস্ট বা ক্যান্সার হয়েছিল, ৫। যাদের পরিবারে (মা, খালা, বোন, নানি, বাবা) ব্রেস্ট ক্যান্সার এর ইতিহাস আছে, ৬। জন্ম নিয়ন্ত্রনের জন্য দীর্ঘদিন ধরে জন্মনিরোধক বড়ি (OCP) এবং পোস্ট-মেনোপজাল হরমোন থেরাপি ব্যবহার করা ৭। অন্য যে কোন কারনে যাদের বুকে রেডিওথেরাপী দেয়ার ইতিহাস আছে, ৮। মাসিক ১২ বছর বয়সের পূর্বে শুরু হলে,অথবা মাসিক ৫৫ বছরের পরে বন্ধ হলে ৯। ধুমপান বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে,১০। জেনেটিক কারণ: BRCA1 এবং BRCA2 নামক কিছু জিন মিউটেশন স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। স্তন ক্যান্সারের লক্ষণ কি কি? ১। স্তন ও বগলে কোন চাকা বা গোটা বা মাংস পিণ্ডের অস্তিত্ব অনুভূত হওয়া

২। স্তনের আকার পরিবর্তন হওয়া

৩। স্তন বা স্তন বৃত্ততে ব্যথা

৪। স্তনের বোঁটা বা ত্বক লালচে এবং শুষ্ক হয়ে যাওয়া। স্তনের ত্বকে ডিম্পলিং বা পিটিং, কমলার খোসার মতো হওয়া

৫। উল্টানো স্তনবৃত্ত, যা আগে উল্টানো ছিল না,

৬। স্তন থেকে সাদা তরল (স্রাব) বা রক্ত মিশ্রিত তরল বেরিয়ে আসা

৭। বাহুর নিচে বা গলার হাড়ের কাছে ফোলা অনুভূত হওয়া।

ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় হলে পুরোপুরি সেরে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে অধিকাংশ ব্রেস্ট ক্যান্সার নির্ণয় হয় এডভান্সড পর্যায়ে। কারণ আমাদের দেশের মহিলাদের ব্রেস্টে কোন চাকা বা টিউমার বা মাংসপিণ্ড দেখা দিলে সামাজিক কারণে তারা চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। একদম শেষ পর্যায়ে যখন রোগীর অনেক সমস্যা দেখা দেয় তখন তারা চিকিৎসার জন্য আসেন। ততদিনে রোগটি অনেকদূর ছড়িয়ে পড়ে। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে হলে আমাদেরকে জনসচেতন বাড়াতে হবে ডা: মনি রানী,ক্যান্সার বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ হাসপা তাল রংপুর।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ