শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবীতে কৃষক- কৃষানীদের মানববন্ধন —

স্টাফ রিপোর্টার / ১২৫ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে ষড়যন্ত্রমূলক বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবীতে সাধারন কৃষক- কৃষানীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত।

আজ বুধবার ( ৭ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে

সদর উপজেলার কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে পটুয়াখালীতে স্বপদে বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের পূর্ব সাধারন কৃষক- কৃষানীদের মানববন্ধনে বক্তব্য রাখেন কমলাপুর ইউনিয়নের কৃষক মশিউর রহমান ইসা, লোহালিয়া ইউনিয়নের কৃষক মো. জিহাদ হোসেন, একই ইউনিয়নের কৃষানী ফাতিমা জাহান, কৃষক মো. নজরুল ইসলাম, জৈনকাঠী ইউনিয়নের নুরুজ্জামান তালুকদার, কমলাপু ইউনিয়নের মো. বারেক খান, মাদারবুনিয়া ইউনিয়নের কৃষক মো. মিজানুর রহমান, কালিকাপুর ইউনিয়নের মো. মোতাহার আলী প্রমুখ।

এ সময় সাধারন কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্যার একজন কৃষক ও কৃষি বান্ধব অফিসার। তিনি এখানে যোগদানের পর প্রতিটি ফসলের আবাদ এবং উৎপাদন অনেক গুনে বেড়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে নতুন নতুন জাতের সবজি ও ফসলের বীজ- চারা এনে আমাদেরকে চাষাবাদ করাতে ইউনিয়নে ইউনিয়নে ও মাঠে মাঠে গিয়ে পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিয়ে সবজি ও ফসল উৎপাদনে উদ্বুদ্ধ কর আসছেন। সারসহ কৃষি প্রনোদনা এবং প্রশিক্ষনের মালামাল সঠিকভাবে বিতরন করেন। সার ডিলারদেরকে ইউনিয়নে ইউনিয়নে সার নিয়ে বিক্রি করার জন্য বাধ্য করেন। এতে অসাধু সার ব্যবসায়ী ডিলাররা ষড়যন্ত্র করে টাকা দিয়ে ১২/১৩ জন অকৃষক নারী পুরুষ নিয়ে মানববন্ধন করে স্যারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র করে তাকে প্রহসনমূলক বদলি করা হয়েছে। সাধারন কৃষকরা এ প্রহসনমূলক বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবী করেছেন তারা।

পরে সাধারন কৃষক- কৃষানীরা মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উক্তদাবীতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে কৃষকদেরকে আশ্বাস দেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ