শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

যশোরে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

71

যশোর  প্রতিনিধি :

যশোর শহরের রেল রোড এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ভাই’-এর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ মে) দুপুরে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম। এ সময় রেস্তোরাঁর রান্নাঘরে খাদ্য অনুপযোগী উপকরণ, মাছি, নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। এসব অপরাধে ‘কাচ্চি ভাই’র মালিক সোহেল সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

অভিযানের সময় আরও দুটি প্রতিষ্ঠান—‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’-তেও একই ধরনের অনিয়ম পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

 

জানা গেছে, ‘কাচ্চি ভাই’র মালিক সোহেল সিরাজ ঢাকার বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মালয়েশিয়ায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ