শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ছাতকে আড্ডাঘর নিয়ে মামন্দপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

57

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের মামন্দপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৫ ব্যক্তি আহত হয়েছেন।গুরুতর আহত মৃত সাজিদ আলীর পুত্র জবান আলী (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত মাফিজ আলীর পুত্র লিটন মিয়া (৩৫), রাজু আহমদ (২৫), মৃত তৈয়ব আলীর পুত্র মদরিছ আলী(৬০), হাজী সিদ্দিক আলীর পুত্র মিজান হোসেন (২০) কে কৈতক হাসপাতালে ভর্তি, চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার গ্রামের মসজিদে নামাজের পর জবান আলী ও আনসার আলীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সুত্র মতে জানাগেছে, মামন্দপুর জামে মসজিদের পাশে একটি ছোট টিনের চাপটি ঘর আছে। ঐ ঘরে গ্রামের আনসার আলী (৪০), রোকন(২৫), নজির আলী (২০), জাকির হোসেন (২৫), আব্দুস সালাম (২৫), জুয়েল (৩০), বাদশা (২৫), ওলাশ (৪৫), গৌছ আলী (৬০), সুজন মিয়া (৩৫), এদের মধ্যে কেউ কেউ বসে আড্ডা দিতেন। ঘরটি মসজিদের পাশে হওয়ায় গ্রামের পঞ্চায়েতের জাবান আলী (৬৫), মইনুল ইসলাম (৩৫), লিটন মিয়া (৩৫), কামাল হোসেন (৩০), রাজু আহমেদ (২৫), মদরিস আলী (৬০), মুকিত আলী (২৫), মিজান হোসেন (২০), মোহাম্মদ রফিক (২৫), এদের আড্ডা দেওয়ায় নিষেধ বাঁধা করেন। শুক্রবার আড্ডা ঘরটি মসজিদের পাশ থেকে সরিয়ে নেয়ার জন্য নামাজের পর আলোচনা হয়। কিন্তু অপর পক্ষ ঘর সরাতে রাজি হয়নি। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য শান্ত কে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পুলিশ জানায় এ ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ