শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বন্ধের দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন এক উন্মুক্ত পার্ক

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

63

সিলেট বুলেটিন ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্যই পরিচিত। তবে বন্ধের দিনে এই সৌন্দর্য যেন বহিরাগতদের বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের খোলামেলা পরিবেশ, বিশাল জলাশয় আর রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা যায়, তাদের অনেকেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। কেউ কেউ নিজেদের খুশিমতো ফুল ছিড়ে নিচ্ছে

, কেউবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। যা একদিকে পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে সৃষ্টি করছে নিরাপত্তার ঝুঁকি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবহেলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক আহমেদ বলেন, ছুটির দিনে আমাদের বিশ্ববিদ্যালয় বহিরাগতদের ভিড়ে যেন একটি পার্কে পরিণত হয়। কেউ ইচ্ছেমতো ফুল ছিঁড়ছে, কেউবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে। এমন আচরণ কেবল পরিবেশের ক্ষতি করে না, বরং চলাচলের বিঘ্ন ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। যদি প্রশাসন এসব বিষয়ে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়, তবে আমাদেরই সচেতন হতে হবে। নিজেদের ক্যাম্পাস, পরিবেশ ও ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ