শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

গাজীপুরে আম ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গর্ভের শিশুর মর্মান্তিক মৃত্যু আহত ৮ 

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী দেওয়ান পাড়া এলাকায় আম ছিঁড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ৮জন আহত হন। সংঘর্ষের ঘটনায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভে থাকা সন্তান মর্মান্তিকভাবে মারা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাশিমপুর ৩ নং ওয়ার্ড গোবিন্দবাড়ী দেওয়ান পাড়া এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জমিতে থাকা একটি আম গাছ থেকে দুইটি আম ছিঁড়েন অন্তঃসত্ত্বা রোনিয়া আক্তার। জায়গাটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করছিলেন আলী আহম্মেদের পরিবার।

অভিযোগ উঠেছে, অনুমতি না নিয়েই আম ছিঁড়ার ঘটনাকে কেন্দ্র করে আলী আহম্মেদের পরিবারের সদস্যরা রোনিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে রোনিয়া আক্তারের স্বামী আলামিন ও তার পরিবার কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃধার কাছে সামাজিক সমাধানের অনুরোধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

আহত রোনিয়া আক্তার, তার শ্বশুর জামাল উদ্দিন, স্বামী আলামিন এবং দুই দেবর জয়নাল আবেদীন ও জাহাঙ্গীরকে মারধর করে আলী আহম্মেদ ও তার তিন ছেলে—বাছের, সুমন ও সুজন। এলাকাবাসীর সহায়তায় পুলিশে কল করলে ৯৯৯ নম্বরের মাধ্যমে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় রোনিয়া আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তার চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, অভিযুক্ত আলী আহম্মেদের পরিবারও দাবি করেছে, সংঘর্ষে তাদের পক্ষ থেকেও কয়েকজন আহত হয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ