শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সিলেটের শাহনাজ ও মুরাদ কা রা গা রে

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকার টিকরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকর পাড়ার বাসিন্দা। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরির প্রলোভনে শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে অনৈতিক কাজে বাধ্য করে। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে।

পরে তারা অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা করেন। মামলার এক দিন পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ