শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ১১২ রানের লিডে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার / ৬৯৫ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

210

ছবি :সংগৃহিত

সুনির্মল সেন:

সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের মধ্যেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং শান্ত—জাকের জুটির দৃঢ়তায় দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান তুলে ১১২ রানের লিড নিয়েছে স্বাগতিক দল। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়ে যায়।

দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয় প্রায় তিন ঘণ্টা। দুপুর ১টায় খেলা শুরু হলে আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে মাঠে নামেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তবে কন্ডিশন অনুকূলে না থাকায় বেশিদূর যেতে পারেননি জয়। দলীয় ৭৩ রানে, ৩৩ রানে তাকে ফেরান জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি।

এরপর কিছুটা আশা জাগিয়ে ৪৭ রানে আউট হন মুমিনুল। ব্যর্থতার ধারা কাটাতে পারেননি মুশফিকুর রহিমও। তবে অধিনায়ক শান্ত এদিন ছিলেন আত্মবিশ্বাসী। একপ্রান্ত ধরে রেখে তুলে নেন অর্ধশতক। দিন শেষে তিনি ৬০ রানে অপরাজিত রয়েছেন।

শান্তর সঙ্গী জাকের আলী দিনের খেলা শেষে অপরাজিত ২১ রানে। এই দুজনের মধ্যে ৩৯ রানের জুটি গড়ে খেলা শেষ করেন তারা।

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান। ফলে ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা তুলনামূলক ভালো প্রতিরোধ গড়ে তুলে দিন শেষে ১১২ রানের লিড নিশ্চিত করে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ