শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া বিরামনগর গ্রামে ঘটেছে।

 

জানা গেছে, গ্রামের হতদরিদ্র মো. আশাব উদ্দিনের পরিবারকে তার মামা মো. নবী হোসেন বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। আশাব উদ্দিন বলেন, তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ৪২ শতক জমি দখলে রাখতে গত ৮ এপ্রিল নবী হোসেন তার বসতভিটার চারপাশে বাঁশের বেড়া দেন, যা দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

 

আশাব উদ্দিন দাবি করেন, ধামশুর মৌজার ১০৭২ নম্বর দাগের এই জমি দীর্ঘ ৬০-৬৫ বছর ধরে তার পরিবারের দখলে রয়েছে। তবে নবী হোসেন জমিটির মালিকানা দাবি করে আদালত ও স্থানীয় নেতাদের মাধ্যমে একাধিকবার চাপ তৈরি করেছেন। আশাব উদ্দিনের অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানায় একটি নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। একাধিকবার সালিশেও সমাধান হয়নি। নবী হোসেনের ছেলে মো. সুরুজ শেখ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান বলেন, “আশাব উদ্দিনের দেওয়া অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ