শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সুরমা নদী থেকে ভাসমান অবস্হায় লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

83

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার মতিঝিল বাসা থেকে গতকাল সন্ধ্যায় বের হয়েছিলেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) তাকে মরদেহ পাওয়া যায় সিলেটে সুরমা নদীতে। ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ।

নিহতের বাড়ি কুমিল্লা জেলায়, বর্তমানে ঢাকার মতিঝিলে সরকারি কোয়ার্টারে ভাড়া বাসায় থাকতেন। প্রাথমিকভাবে তার নাম সোহরাব হোসেন বলে জানা গেছে। তিনি ঢাকার ফকিরাপুলে শান্তি পরিবহনের কাউন্টারে চাকরি করতেন। তিনি গতকাল সন্ধ্যার দিকে ঢাকা বাসা থেকে বের হন।

পুলিশ জানায় নিহতের সাথে পাওয়া দুটি বাটন ফোন থেকে নাম্বার সংগ্রহ করে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্ত্রীর সাথে আলাপ কালে এসব তথ্য পাওয়া যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৫৮ বছর হবে। তাঁর পরণের নীল রংয়ের শার্ট ও বাদামি রংয়ের প্যান্ট, কালো বেল্ট দিয়ে ইন করা অবস্থায় ‍ছিল এবং সঙ্গে মোবাইল সেটও পাওয়া গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া নিহতের ঘটনাটি হত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ