শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সুনির্দিষ্ট পরিষ্কার রোডম্যাপ চাই: বিএনপি নেতা আব্দুস সালাম 

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

56

বগুড়া  প্রতিনিধি:

বগুড়ায় রাজশাহী বিভাগীয় জেলা/মহানগর ভিত্তিক বিএনপিসহ অঙ্গ অসহযোগী সংগঠনের পর্যালচনা সভা অনুষ্ঠিত। নির্বাচন নিয়ে গরিমসি করা হলে দেশে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে।বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়া শহরের একটি মোটেলে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন,বিএনপি ১৬ বছর ধরে রাজপথে গণতন্ত্রের জন্য লড়ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। নির্বাচন নিয়ে কারও কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন,বিএনপি প্রথম থেকেই নির্বাচনকালীন সরকারের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ চেয়ে আসছে। তারা কত সময় চান, কী সংস্কার করবেন, নির্বাচন কবে হবে এসব বিষয় এখনো অস্পষ্ট। এই অনিশ্চয়তা ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, আওয়ামী লীগেরও কবর রচনা করেছেন। আজ দেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। অথচ বিএনপি বারবার নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। এই দেশ জনগণের, ক্ষমতার মালিকও জনগণ। তিনি অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন এবং সেখান থেকে বসে ষড়যন্ত্র করছেন। কিন্তু বিএনপি কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসতে চায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি জাহির রায়হান আহমেদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ