শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক বিএনপি তা  চায়না : মিন্টু

স্টাফ রিপোর্টার / ১৪৮ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রাজবাড়ী  প্রতিনিধি::

সংস্কারের ব্যাপারে বিএনপির কোন দ্বিমত নেই। তবে সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক বিএনপি তা  চায়না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে লাল তীর হাইব্রিড পেঁয়াজ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। উপজেলার সোনাপুর বড় হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদরাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, এই সরকার প্রতিষ্ঠার সময়ও আমরা সাপোর্ট দিয়েছি এবং এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও সাপোর্ট দিয়ে যাবো। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে যে সংস্কারের দরকার তা করে দ্রুত নির্বাচনের দাবি জানাই। যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে দায়বদ্ধ থাক

সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে আবার জুনে করবে বলে। তখন আমাদের কাছে দ্বিধা লাগে।

তিনি বলেন, কয়েকদিন আগে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে। বিনিয়োগের জন্য তারা যে সম্মেলন করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, সরকারের চেষ্টাকেও সাধুবাদ জানাই। কিন্তু দেশে রাজনৈতিক নিশ্চয়তা ও স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে বিনিয়োগ খুব একটা বেশি আসবেনা। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এগুলো যদি করতে হয় তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়াতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মাঠ দিবস অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম ও সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য দেন।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, বর্তমান যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, বর্তমান আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আবদুল আউয়াল মিন্টু লাল তীর সীড লিমিটেডের চেয়ারম্যান ও মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ