শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, ডিম্পল আইসক্রিমকে জরিমানা 

স্টাফ রিপোর্টার / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

27

রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীতে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ- পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রুবেল হোসাইন।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলারভোকেশনাল সড়ক সজ্জনকান্দা ও পান্না চত্ত্বর প্রধান সড়ক এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, কনফেকশনারী, আইসক্রিম ও খাদ‌্য সামগ্রী উৎপাদনকারী

প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে সজ্জনকান্দার ডিম্পল আইসক্রিমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ