শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে চোরাচালানী কাপড় জব্দ

স্টাফ রিপোর্টার / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

179

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে সিমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী কাপড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নলকুরা ইউনিয়নের ধারাপানী এলাকার আক্তারের বাড়ির খরের পাল্লাড় পাশে মজুত রাখা অবস্থায় ২০০ পিস শাড়ি ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ সার্টের কাপড় জব্দ করা হয়।

নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ অভিযানও তারই অংশ। জব্দকৃত পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও পলাতকদের শনাক্তকরণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্যের প্রবাহ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

 


এই ক্যাটাগরির আরো সংবাদ