শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সাজেকে বৈসাবি উপলক্ষে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে ৫৪ বিজিবি 

স্টাফ রিপোর্টার / ২৪২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

7

সিলেট বুলেটিন ডেস্ক:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈ-সা-বি উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী, পদাতিক।

 

এতে ৩৩ জন নারীর মাঝে উন্নত মানের শাড়ি ও ২২ জন পুরুষের মাঝে উন্নত মানের লুঙ্গি বিতরণ করা হয়। এসময় ব্যাটালিয়নের অন্যান্য অফিসার, সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণ শেষে লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা কিছুদিন পূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করি, এখন বিজু উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বৈসাবি উপহার প্রদান করলাম এবং ভবিষ্যতে হিন্দু সম্প্রাদায়ের দুর্গোৎসবেও উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা করবো এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ