শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

মার্চ মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭

স্টাফ রিপোর্টার / ২৮৩ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

স্বর্নজিত দেবনাথ:

সিলেট বিভাগে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হন।

 

নিহতদের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সাতজন সিএনজি-লেগুনা চালক ও আরোহী এবং পাঁচজন পথচারী। নিহতদের মধ্যে ২২ জন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু।

 

বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে সিলেট জেলায় ও কম ঘটে হবিগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হন।

 

সুনামগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৪১ জন আহত হন। মৌলভীবাজারে পাঁচটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৯ জন আহত হন। আর হবিগঞ্জ জেলায় দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হন।

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

ফেব্রুয়ারিতে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ