শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু 

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে গোপীরায়ের পাড়া বটতলা শুরু হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা। পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ করার জন্য আদ্যা শক্তির আরাধনা করা। পৃথিবীতে সকল পাপ মুছে জাতিগত বিভেদ, হিংসা, হানাহানি সকলে মিলে অসাম্প্রদায়িক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন করে থাকে।

রামায়নে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির নাশ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন। পুরান মতে, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের প্রার্থক্য হলেও আরাধনা হয় দেবী দুর্গারই। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা আর বসন্ত কালে দেবী বাসন্তী রুপে। বসন্তকালে দুর্গা পূজা শ্রী শ্রী বাসন্তী পূজা নামে পরিচিত।

শুক্রবার সপ্তমী পূজা, শনিবার অষ্টমী পূজা, রবিবার নবমী পূজা, সোমবার দশমী পূজা অনুষ্ঠিত হবে।

পুরানে দেবীর মর্ত্যে আসা -যাওয়ার জন্য চারটি বাহনের উল্লেখ পাওয়া যায়। চারটি বাহন হলো হাতি, ঘোড়া, পালকি ও নৌকা। এ বছর বাসন্তী পূজায় দুর্গার আগমন ও গমন হাতিতে হবে। পুরান মতে, হাতিতপ চড়ে দেবীর ভ্রমণ শুভ লক্ষন। এতে মর্ত্যবাসীর সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি পায়।

প্রতিদিন পন্ডিত পাড়া, আতশি পাড়া, বিলপাড়া, রাবান, ধলাদিয়া, কাটাবের, পলাশ থেকে সনাতন ধর্মাবলম্বী শিশু,কিশোর, যুবক, বৃদ্ধ সকল শ্রেণির মানুষ দল বেধে শত শত নারী পুরুষ গোপীরায়ের পাড়া বটতলা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা দেখতে আসছেন। সাউন্ড বক্সে বাজানো হচ্ছে ধর্মীয় গান, সন্ধ্যা আরতির সময় ঢাকের শব্দে মুখরিত মন্দির প্রাঙ্গণ। আশে পাশের গ্রামে বিরাজ করছে উৎসমুখ পরিবেশ। সনাতনধর্মী মানুষ বিশ্বাস করেন, অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের শুভ শক্তির উন্মেষ হোক।

 

 

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ