শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শ্রীপুরে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে এসে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে  

স্টাফ রিপোর্টার / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

মহুয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক ইমাম হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে প্রবেশের একটু আগে জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখার পরপরই ট্রেনের চালক (লোকো মাস্টার) গতি কমিয়ে থামিয়ে ফেলেন। দ্রুত জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর ফোন কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।’

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ