শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ঢাকা- ধামরাই আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস খাদে পড়ে মির্জা আবদুল মোহিত বেগ (৫৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।

মানিকগঞ্জের গোলোড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। তাতে ঘটনাস্থলেই মোহিত মারা যান। আহত হন অন্তত ছয়জন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ গোলড়া হাইওয়ে থানায় আনা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোহাম্মদ সোহেল সারোয়ার আরও বলেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজারসহ চালকের সহকারীকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ