শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

জামালপুরে যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবে বিল্লাল মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুইজন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, যমুনা নদীর কুলকান্দি ঘাট থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে ছেড়ে যায় একটি খেয়া নৌকা। নৌকাটি মাঝ নদীতে পৌঁছার পর ডুবে যায়। এসময় স্থানীয় অন্য একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হয় তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪-৫ ঘণ্টা চেষ্টা করে একজনের লাশ উদ্ধার করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইসলামপুর থানার ওসি মো: সাইফুল্লাহ কুলকান্দি সাইফ নয়া দিগন্তকে জানান, যমুনা নদী কুলকান্দি (হার্ডপয়েন্ট) ঘাট থেকে নদীর চরাঞ্চলে কৃষি কাজ করার জন্য কিছু মানুষ খেয়া নৌকা দিয়ে যমুনা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন একটি নৌকা দিয়ে কিছু যাত্রী উদ্ধার করে এবং কিছু যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে আসে। তবে তিনজন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ