শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

কয়রায় বাথরুম ঠিক করে দেওয়ার কথা বলায়  হামলার শিকার মালিক পক্ষ

স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

কয়রা, খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রী ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার হয়েছে মালিক পক্ষ। ২ এপ্রিল বুধবার সকালে বাগালী ইউনিয়নের উলার মোড় নামক বাজারে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান উপজেলার মহেশ্বীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের তাজেল সানার পুত্র রোকন সানা একই গ্রামের রাজ মিস্ত্রী মৃত জাবের সরদারের পুত্র বকুল সরদারকে দিয়ে ১ বছর পূর্বে পাকা বাথরুম তৈরী করে নেয়। তবে এটা নিচু করে তৈরী করে দেওয়ায় তা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে বিধায় তার এই সমস্যাটুকু ঠিক করে দেওয়ার জন্য রাজ মিস্ত্রী বকুলকে বার বার বলা হলে সেটা ঠিক করে দেওয়া হবে বলে জনায় সে। সম্প্রতি ঐ রাজমিস্ত্রী রোকন সানাকে বালু সিমেন্ট টাইলস কিনতে বলেন। তার কথা মতো তিনি সংস্কারের জিনিষপত্র ক্রয় করেন। ক্রয় করার পরেও মিস্ত্রী ঠিক করে না দিয়ে বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এমনকি মেরামত না করে দিয়ে বারবার ঘুরাতে থাকেন। বুধবার সকালে উলা বাজার মোড়ে চায়ের দোকানে রাজ মিস্ত্রী বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে। মিস্ত্রী ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে বের হয়ে তার লোকজনকে ফোন করলে তার ভাই ডব্লিউ সহ একই গ্রামের মিন্টু হাসান, হোসেন,বাবু, আলামিন সহ ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করা হয়। এত কিছুর পরেও প্রকাশ্য বাজারে এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্ষতি হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এতে ভীত হয়ে পড়ে রোকন সানা সহ মারপিটে আহত ব্যক্তিরা। তারা দুষ্কৃতকারী লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ