শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকারের মোটরসাইকেল আরোহী নিহত 

স্টাফ রিপোর্টার / ১৮৫ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর কালুখালীর উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। স্থানীয় ইউপি সদস্য লতিফ মোল্লা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সুজন রতনদিয়া বাজার থেকে হিরু মোল্লার ঘাটের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গঙ্গানন্দপুর গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গঙ্গানন্দপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ