শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সিলেটে চা-বাগানের ভেতরে ‘চিনির গোডাউনের খুঁজ মিলছে

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মহানগরীতে ৪৬৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। আজ রোববার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে চিনির বস্তা গুলো উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয়েছে তিনটি ট্রাক।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম সিলেটভিউকে জানান, সকাল ৬ টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী তিনটি ট্রাককে বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে সিলেট শহরের দিকে চলে যেতে থাকে। পুলিশ ট্রাক গাড়িগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি ট্রাক তিনটি মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়।

 

তিনি আরও জানান, ঐ তিন ট্রাক হতে ৪৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ