শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে সাদুল্লাপুরে ঈদ -উল-ফিতরের নামাজ আদায়। 

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সাদুল্লাপুর(গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের পূর্বপাড়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উল-ফিতর উদযাপন করেছে ওই গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা ও বহিরাগতরা।

রবিবার ৩০ মার্চ সকাল সাড়ে ৯ টায় উক্ত গ্রামের ও বাহির থেকে আসা শতাধিক নারী ও পুরুষ মুসুল্লী পূর্বপাড়া ঈদগাঁ মাঠে ঈদ-উল- ফিতরের জামাতে অংশগ্রহণ করে।

২০১০ সাল থেকে শুরু হওয়া এই ঈদ জামাত দীর্ঘ ১৫ বছরে পদার্পণ করলো।সৌদির আরবের সাথে মিল রেখে এ ঈদ জামাতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পূর্বের ন্যায় আজ ৩০ মার্চ রবিবার এ ঈদ উদযাপন করছেন তারা।

নির্বিঘ্নে ঈদ উৎযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে ও ইউনিয়ন পরিষদ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা। স্বশরীরিরে উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজার রহমান মাফু। এই গ্রামের আহলে হাদীস ( সহিহ হাদিস) সম্প্রদায়ের নারী পুরুষ ঈদগাঁ মাঠে হাজির হয়ে, উৎসব মূখর পরিবেশে ঈদের নামাজ আদায় করে ঈদ উৎযাপন করছেন।

এ ঈদ জামাতে অংশগ্রহণ করার জন্য পূর্বের দিন থেকে ও সকাল থেকে মোটরসাইকেল, ভ্যান যোগে জেলার ও জেলার বাহির থেকে আহলে হাদীস ( সহিহ হাদিস) সম্প্রদায়ের নারী পুরুষ ঈদগাঁ মাঠে হাজির হয়।

ঈদ-উল ফিতরের নামাজে ইমামতি করেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ইসলামপুর গ্রামের মাওলানা লাইলাতুল কদর ইবনে আখির উদ্দিন তিনি বলেন, মধ্য প্রাচ্যের ৫৪ টি দেশের সাথে মিল রেখে আমরা রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় ও উৎযাপন করি। ২ রাকাত ঈদের নামাজ আমরা ১২ তাকবিরের সহিদ আদায় করি।খুদবা আরবি ও নিজ ভাষায় পেশ করে থাকি।আমরা কোন নামাজেই সম্মিলিত মুনাজাত বা দোয়া করি না।

নামাজ শেষে মুসুল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

নামাজ পড়তে আসা সিরাজুল ইসলাম বলেন, চাঁদের অবস্থান জেনে মক্কা মদীনা শরীফে তথা সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন শুরু করি এবং সেই অনুসারে নামাজ আদায় ও ঈদ উদযাপন করে থাকি। সৌদিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ রবিবার (৩০ মার্চ )এক সঙ্গে ঈদ-উল- ফিতরের নামাজ আদায় করে ঈদ উদযাপন করছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ