শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ‘অধ্যক্ষ একরামুল আলম স্মৃতি ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার / ২১৯ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের তৎকালীন থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, বনপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলম স্মৃতি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। শনিবার (২৯ মার্চ) উপজেলার নিউ ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে ‘অধ্যক্ষ একরামুল আলম স্মৃতি ফাউন্ডেশন’ এর নাম প্রস্তাবনা ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুম অধ্যক্ষ একরামুল আলমের সহধর্মিণী বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুঞ্জুয়ারা খাতুন এর সভাপতিত্বে ও পুত্র যুবদল নেতা ইফতেখার আলম মন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় অধ্যক্ষ একরামুল আলমের সফল কর্মময় জীবনের স্মতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুল কাদের ও প্রফেসর এম লুৎফর রহমান, পৌর বিএনপি’র সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আব্দুস সালাম মোল্লা ও শামসুল আলম রনি এবং সাবেক যুবদল সভাপতি আতিকুর রহমান বেলাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামান মাসুদ লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান মাস্টার, আলম স্মৃতি সংসদের আহ্বায়ক নাজমুল আলম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর মাত্র ৬৫ বছর বয়সে হৃদক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন বড়াইগ্রাম উপজেলার শতাব্দির অন্যতম কৃতি সন্তান অধ্যক্ষ একরামুল আলম। তিনি বিএনপি’র প্রার্থী হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ