শিরোনাম
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সিলেটে (২৫মার্চ) মঙ্গলবার থেকে শুরু অভিযান

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

58

সিলেট বুলেটিন ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়ায় আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) থেকে শহরে যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হবে। এ অভিযানে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অবৈধ কাজে কাউকে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

 

 

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু চুরি বৃদ্ধি, মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ৫ আগস্টের পর থেকে থানায় জনবল সংকট দেখা দিয়েছে। স্বল্প সংখ্যক পুলিশ নিয়ে বিশাল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।

 

 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক আব্দুল মুন্তাজিম, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদুর রহমান প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ