শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

চুনারুঘাটে আধুনিক কৃষি পদ্ধতিতে ভুট্টা চাষে নুরুল হকের সাফল্য

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

1

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে ভুট্টা চাষে সাফল্য পেয়েছেন চুনারুঘাটের কৃষক নুরুল হক। চুনারুঘাট উপজেলার আসলা গ্রামে দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করে তিনি লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহিদুল ইসলাম জানান, নুরুল হক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ভূট্টা প্রদর্শনী বাস্তবায়ন করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন।

নুরুল হক জানান, আগে তিনি সনাতন পদ্ধতিতে ভুট্টা চাষ করতেন। এতে ফলন কম হতো এবং খরচ বেশি হতো। কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। এই পদ্ধতিতে বীজ বপন, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার আধুনিক কৌশল ব্যবহার করা হয়েছে। ফলে ফলন বেড়েছে এবং খরচ কমেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, চুনারুঘাট যেহেতু রবি মৌসুমে খরা প্রবণ উপজেলা তাই ভূট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় সেচ কম লাগে ফলে খরা বেশি থাকলেও ফলনের তেমন তারতম্য হয় না। নুরুল হকের সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে উৎসাহিত করবে। ভূট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। নুরুল হকের সাফল্য এলাকার অন্যান্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা। তারা এখন আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ