শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

কামাল বাজারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর ঈদ সামগ্রী বিতরনণ 

স্টাফ রিপোর্টার / ১৯৫ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

1

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম বলেছেন, ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এখন আগামীর বাংলাদেশ গড়ে উঠবে দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফার আলোকে। এ ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি জোড়ালো আহ্বান জানান। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে দেশের জনগণ অশান্তিতে ছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ শান্তিতে বসবাসের পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

 

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। ভারতে পালিয়ে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা এখন বাংলাদেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্রে লিপ্ত। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করেছেন। এখন তার নির্দেশে তারই দোসররা দেশের শান্তি নষ্টের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে প্রতিহত করবে।

তিনি বলেন,

সোমবার (২৪ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী সাহাব উদ্দীন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য বিএনপি নেতা লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ আহমদ, বিএনপি নেতা গোলজার আলী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ