শিরোনাম
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী হুমায়ুন কে র‍্যাবের যৌথ অভিযানে আটকের পর জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার / ২১৬ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

89

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গেয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামী পলাতক হুমায়ুন আহমদকে ঢাকার বংশাল থানাধীন এলাকা থেকে র‍্যাব ৯ ও ১০ এর যৌথ অভিযানে আটক করা হয়। আটক হুমায়ুন আহমদ চৈলাখেল অষ্টমখন্ড গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। জানা যায়, সে মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি পরিচয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। হুমায়ুনের বড় ছেলে সানোয়ার হোসাইন নিষিদ্ধ সংগঠন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। জানা যায়, গত সোমবার (১৭মার্চ) রাত ১১ টার দিকে হুমায়ুন ও তার ৩ ছেলেসহ ১৫/২০ জন সন্ত্রাসী মিলে বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী, শাকিল আহমেদ ও নাঈম আহমেদ কে জাফলং ব্রিজের মুখে মোটর সাইকেল গতিরোধ করে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্বক আহত করে। এসময় সাংবাদিক সালমানের ব্যবহৃত মোটর সাইকেল ও দুলাল হোসেন রাজুর দুই টি মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, একটি ওয়ারলেস মাইক্রোফোন ও পকেটে থাকা নগদ ১লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়, হুমায়ুন আহমদ ও তার ৩ ছেলে। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে হুমায়ুন ও তার ছেলেরা পালিয়ে যায়। ঘটনার ৫দিন পর শনিবার রাতে তাকে ঢাকার বংশাল থানার চানখারপুল থেকে আটক করে র‍্যাব। এর আগে হুমায়ুন আহমদ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়।

হুমায়ুনের আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। আজ সোমবার বিকেলে তাকে সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ