শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

10

সিলেট বুলেটিন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একই দোষে অভিযুক্ত হয়েও এখন পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।

শনিবার (২২ মার্চ) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদীরা ইয়াসমীন রীতা যৌথ স্বাক্ষরে এক চিঠিতে এই অব্যাহতির আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন।

অব্যাহতিপ্রাপ্ত আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি এবং দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি। তবে সংগঠনের চিঠিতে আফসানা মিমিকে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি পদ বহাল রয়েছে।

সংগঠন সূত্র জানায়, কয়েকদিন আগে মহিলা দল নেত্রী আফসানা মিমির সঙ্গে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর কিছু আপত্তিকর ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দলীয় পরিমন্ডলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে এই মহিলা দল নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে একই দোষে দোষী হয়েও এখনো পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানী বলেন, কেন বা কীভাবে ছবি ভাইরাল হয়েছে আমি এসবের কিছুই জানি না। তবে তিনি (আফসানা মিমি) আমার পরিচিত, ভালুকাতেই উনার বাবার বাড়ি। আমরা একই দলের রাজনীতি করি।

জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা বলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

তবে ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন আফসানা মিমির স্বামী গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, ষড়যন্ত্র করে এসব ছবি এডিট করে ছড়ানো হয়েছে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য। ইতোমধ্যে ছবিগুলোর বিষয় নিয়ে ঢাকার দক্ষিণখান থানায় অভিযোগ করা হয়েছে। এতে লুৎফর রহমান খান আসামিসহ আরও কয়েকজন আসামি হয়েছেন। বর্তমানে মামলাটি নিয়ে সাইবার ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

ফখরুল আরও দাবি করেন, ঘটনাটি তদন্ত না করেই তড়িঘড়ি করে আফসানা মিমিকে শুধুমাত্র উপজেলার কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এখনো তিনি জেলা কমিটির সহসভাপতি পদে বহাল আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ