শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সিলেটের কানাইঘাটের কাতার প্রবাসী হত্যার প্রধান আসামি সাজু গ্রেফতার  সিলেটের কানাইঘাটে

স্টাফ রিপোর্টার / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

10

মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট থেকে:

সিলেটের কানাইঘাটে কাতার প্রবাসী রশিদ আহমদ হ’ত্যা মামলার প্রধান আসামী সাজু আহমদকে (২০) সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সাজু আহমদকে বৃহস্পতিবার (২০ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার পর থেকে হত্যাকারীদের গ্রেফতার করতে কানাইঘাট থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ও কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মার তত্ত্বাবধানে থানার একটি বিশেষ আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দিনেরটুক এলাকায় শারাশি অভিযান পরিচালনা করে বুধবার গভীর রাতে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সাজু আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার

উল্লেখ্য, উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে গত রবিবার রাত ১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) ও তার বড় ভাই রাজা মিয়া আপন ভগ্নিপতি সালেহ আহমদকে তার নিজ বাড়িতে হামলাকারীদের নির্যাতন থেকে বাঁচাতে এগিয়ে আসলে সালেহ আহমদের চাচাতো ভাই রাজু আহমদ, সাজু আহমদ ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার ভাই রাজা মিয়াকে গুরুত আহত করে। রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রশিদ আহমদ মৃত্যু বরণ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ