শিরোনাম
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ সমিতি সিলেটের  ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

73

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত হবিগঞ্জের বাসিন্দাদের নিয়ে গঠিত হবিগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেল এর হলরমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড.জহিরুল হক শাকিল, মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল ড.আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল জিপি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম,সৈয়দ এম এ মুহিত, এডভোকেট আব্দুর রহমান, গাজী আব্দুল মাবুদ মমশাদ, হোসেন আহমদ, শাবিপ্রবি’র সাবেক নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব, লুৎফুর রহমান মোহন, আব্দুল কুদ্দুস, এডভোকেট এম এ মালেক, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, জামাল তরফদার, আব্দুল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেছেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা বদর উদ্দিন ইসহাক আলমাদানী।


এই ক্যাটাগরির আরো সংবাদ