শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক!বিএমএসএস’র নিন্দা

স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

10

সিলেট বুলেটিন ডেস্ক:

রাজধানীর মিরপুরে এক নারী সাংবাদিক সংবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (১৮ মার্চ) রাত ১টার দিকে পল্লবী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে।উক্ত ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন।

পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ভুক্তভোগী এক মাস আগে জানতে পারেন, ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় একটি চক্র নারী-পুরুষদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। এটি তদন্ত করতে গিয়ে তিনি ফাঁদে পড়েন।

সোমবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য তিনি মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যান। সেখানে আসামিরা তাকে ঘিরে ধরে, মারধর করে এবং টেনে-হিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়।রাত ১টার দিকে তাকে বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন তলার একটি ফাঁকা ঘরে তাকে রাতভর ধর্ষণ করা হয়।

এ ঘটনায় এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ