শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে ভূমিদস্যুর হাত থেকে আরো কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার 

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

67

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিদস্যুর হাত থেকে আরো প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার ( ১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উক্ত জমি উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। জানা গেছে, উপজেলা সদরের ব্রীজপার এলাকার বাসিন্দা জনৈক প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মান করে দীর্ঘ দিন ধরে বসবাসের পাশাপাশি একাধিক মার্কেট নির্মাণ করে ভাড়া বানিজ্য চালিয়ে আসছিলেন। ২০১৬ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি স্থাপনা গুড়িয়ে দিয়। পরে উক্ত জমির উপর উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হয়। এছাড়া ২০২১ সালে ওই ভূমিদস্যুর দখলে থাকা মহারশি নদীর ব্রীজপাড়ে কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি মার্কেটের ২টি স্থাপনা গুড়িয়ে দিয়ে জমিটি উদ্ধার করা হয়। আরো কয়েকটি স্থাপনা অক্ষত রেখে উক্ত স্থাপনাও সরকারি জমির উপর সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। কিন্তু গত বছরের ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর ওই ভুমিদস্যু উদ্ধারকৃত সরকারি জমি ও স্থাপনার উপর থেকে প্রশাসনের দেয়া সাইনবোর্ড সরিয়ে ফেলে স্থাপনাগুলো আবারও দখল করে নেন। অভিযোগ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে গত ৬ মাসেও সরকারি জমি পুনর উদ্ধার করা হয়নি। এ সুবাদে ওই ভুমি দস্যুর দখলে থাকা কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং উক্ত স্থানে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন অবশিষ্ট বেদখলীয় স্থাপনা ও সরকারি জমি উদ্ধার করা হবে। তিনি বলেন সরকারি স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ