শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

রংপুরে পুলিশের সেই উপকমিশনার শিবলী প্রত্যাহার:

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রংপুর প্রতিনিধি:

ঘুষ বাণিজ্যের অভিযোগ ও থানায় মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের ঘটনায় রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রংপুর মহানগর পুলিশ থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা চিঠিতে রোববারের মধ্যে তাকে যোগদান করতে বলা হয়েছে। শনিবার রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঘুষ চাওয়ার অভিযোগে রংপুরের স্থানীয় ব্যবসায়ী লিপি খান ভরসা উপকমিশনার শিবলীর বিরুদ্ধে মামলা করতে বৃহস্পতিবার তার ম্যানেজার পলাশ হাসানকে মহানগর কোতোয়ালি থানায় পাঠান। এ সময় পলাশকে থানাতেই পেটান পুলিশের ওই কর্মকর্তা। শনিবার সমকালে ‘রংপুরে পুলিশের উপকমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। লিপি খান ভরসার অভিযোগ, গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিতে রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন উপ-কমিশনার শিবলী। গত ১১ মার্চ উপ-কমিশনার শিবলীর বিরুদ্ধে ঘুষ দাবির কথা জানিয়ে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন লিপি খান। এ অভিযোগে শুক্রবার সকালে ওই পুলিশ কর্মকর্তাকে উপকমিশনার (অপরাধ) থেকে বদলি করে উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপস)-এর দায়িত্ব  দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ