শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শেরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যে সহ এক চোরকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে ১৫ মার্চ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যে সহ মোঃ আমীর হোসেন (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত চোরাকারবারি আমীর হোসেন ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মোঃ আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ