শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

মাধবপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও রং আটক

স্টাফ রিপোর্টার / ২৫৪ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জে ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও রং আটক করেছে। ১৪ মার্চ শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে তেলিয়াপাড়া বিওপি’র একটি টহল দল নায়েব সুবেদার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এই অভিযান চালায়। অভিযানে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা, ৩ বোতল মদ, ২০ প্যাকেট বিড়ি এবং ১৮ প্যাকেট বিভিন্ন প্রকার রং আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও রঙের আনুমানিক মূল্য ৫৫ হাজার ১৬০ টাকা। বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং উদ্ধারকৃত রং হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এ বিষয়ে বলেন,”বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ