শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় জিরাসহ ইয়াসিন আনোয়ার নামে চোরাচালানকারী আটক  

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

82

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামতলী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ইয়াছিন আনোয়ার (ঢাকা কামরাঙ্গীচর) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৭ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ২০ বস্তা ভারতীয় জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ এবং একটি হানক মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ারকে আটক করা হয়।

পরে দুপুরে বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ