শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা’ নিপীড়ন’ ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা’ নিপীড়ন’ ধর্ষন’ আইন শৃংখলার অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে মানববন্ধন করেছেন ছাত্রদল। দলীয় নির্দেশনায় সোমবার (১০ই মার্চ) সকাল ১১ টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

 

মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাকিল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো, জুয়েল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারন সম্পাদক মো, নুরনবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবী শেখ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো, আশাদুল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আলিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ হাসান রাব্বি প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদের আইন শৃংখলার চরম অবনতির কারনে দেশে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিপীড়ন ও ধর্ষনের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। এর প্রধান কারন বিচারহীনতা। ২০২০ সালে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড বা যাবতজীবন কারাদন্ডের আইন পাশ হলেও এর কার্যকারিতা নেই। সুতরাং আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে কেউ ধর্ষনের মত এমন জঘন্য অপরার করতে সাহস না পায়। বাংলাদের ছাত্রদল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। যতদিন নারীদের নিরাপত্তা নিশ্চিত না হবে বাংলাদেশ ছাত্রদল রাজপথে থাকবে বলেও ঘোষনা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ