শিরোনাম
প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

গজারিয়া দুই মন গাঁজাসহ মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার / ২০১ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

70

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক(৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় আটক মাদক কারবারি আব্দুল মালেক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে।এঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ মজিবুর বাদী হয়ে মাদক আইনে গজারিয়া থানায় একটি মামলা রুজু করেন এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে দুই মণ গাঁজাসহ তাকে আটক করে র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যানে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। ওই দিন রাত ৩টার দিকে র‌্যাবের একটি দল তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। সন্দেহজনক একটি পিকআপ থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানান তারা।

এবিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, র‌্যাবের পক্ষ থেকে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রক্রিয়া দিন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ