শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ভোলায় ভেঙ্গে দেওয়া হলো ৫ টি ইটভাটা, ২৫ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৭০ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

 

 

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে ৫টি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন ।

মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক, পশ্চিম ইলিশা ইউনিয়নে অবস্থিত নুরুল ইসলাম এর মালিকাধীন মেসার্স রুপালী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, একই এলাকায় অবস্থিত আব্দুল খালেক এর মালিকানাধীন মেসার্স ফাইভ স্টার ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, চর জাঙ্গালিয়ায় অবস্থিত মেসার্স পান্না ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, পশ্চিম চরপাতায় অবস্থিত মোঃ নাইম এর মালিকানাধীন মেসার্স বাঘা ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা ও ভেলুমিয়া ইউনিয়নের গাছালির মোড়ে অবস্থিত মেসার্স গাজী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এ সকল ইটভাটার স-মিল ধংস, ট্রাক্টরের কাঁচা ইট ধংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধংস করা হয়। এ ছাড়াও মেসার্স সাইমুন ব্রিকস ও মেসার্স প্রাইম ব্রিকস এর কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের হেড অফিসের মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর মডেল থানা পুলিশেরর একটি টিম, কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ