শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সরকারি দুই কর্মকর্তার সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ।

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের বিরুদ্ধে উপজেলার দুই কর্মকর্তার সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৩রা মার্চ) ওই দুই কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবা কর্মকর্তা উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজে এবং যুব উন্নয়ন কর্মকর্তা দয়ারামপুর কলেজে দায়িত্ব পালন করেন। ট্যাগ অফিসারের সম্মানী বাবদ কাদিরাবাদ ক্যান্টঃ স্যাপার কলেজ ১ হাজার ২শ টাকা এবং দয়ারামপুর কলেজ ২ হাজার ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের কাছে প্রদান করে। টাকা প্রাপ্তির ৪ মাস পেরিয়ে গেলেও সম্মানীর টাকা বুঝিয়ে না দেওয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল সোমবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব,রাজশাহী বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই দুই কর্মকর্তা।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ সম্মানীর টাকা বজলুর রশিদের কাছে বুঝিয়ে দেন। সেই টাকা আমাদের বুঝিয়ে না দিয়ে তিনি নিজেই আত্মসাৎ করেছে। টাকা না পেয়ে বাধ্য হয়ে আমরা লিখিত অভিযোগ করেছি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, দায়িত্ব পালন করার চার মাস পরেও টাকা না পেয়ে অভিযোগ করেছি। যেহেতু অভিযোগ করেছি, তাই এরপরে টাকা দিতে আসলেও গ্রহন করিনি।

ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কলেজ থেকে টাকা দিয়ে গেলেও পরে এবিষয়টা আমার মনে ছিল না। কয়েকদিন আগে টাকা বুঝিয়ে দিতে চাইলেও তারা টাকা নিতে চাননি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ