শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে জোট নিয়ে যা বললেন সারজিস

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির জোট করার চিন্তা আছে কি না তা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করব—এখন পর্যন্ত এ রকম কোনো পরিকল্পনা আমরা করিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।

আমরা যেহেতু সারা বাংলাদেশে গেড়ে বসা হাসিনার রেজিমের পতন ঘটাতে পেরেছি, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা ৩০০ আসনে কাজ করতে পারব। তো সেই জায়গা থেকে এখন আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, ৩০০ আসনে যাওয়া।

তিনি বলেন, আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে, আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব। কিন্তু আমরা মনে করি, এই তরুণ প্রজন্ম ৩০০ আসনের প্রতিনিধিত্ব করার জন্য ৩০০ জন মানুষ পাবে। ধরেন কয়েক জায়গায় পেলাম না, কিন্তু এতেই তো সব কিছু শেষ না। এই পথচলা তো মাত্র শুরু।

তিনি আরো বলেন, আমরা এই পথচলায় চলতে প্রস্তুত এবং আমরা যদি সৎ থাকি, আমাদের যদি দেশপ্রেম থাকে, আমরা যদি ন্যায়নীতির পথে অটল থাকি, তাহলে আমরা সামগ্রিকভাবে শুধু এই ইলেকশন নয়; যেকোনো ইলেকশনে ফাইট দেওয়ার জন্য সচেষ্ট থাকব।


এই ক্যাটাগরির আরো সংবাদ